News71.com
 Bangladesh
 03 Apr 23, 12:57 PM
 106           
 0
 03 Apr 23, 12:57 PM

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫০।।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫০।।

নিউজ ডেস্কঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

রোববার (২ এপ্রিল) সকাল ৬টা থেকে সোমবার (৩ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ২৮ হাজার ৭২৮ ইয়াবা, ৭ হাজার ৬৭৭ ইয়াবা, ৩৮ কেজি ৪৫০ গ্রাম গাঁজা ও ৭৬ দশমিক ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন