News71.com
 Bangladesh
 03 Apr 23, 10:32 AM
 111           
 0
 03 Apr 23, 10:32 AM

পাঁচ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস।।

পাঁচ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস।।

নিউজ ডেস্কঃ দেশের পাঁচ জেলার ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর নৌ হুঁশিয়ারি সংকেতও দেখাতে বলা হয়েছে।

 

সোমবার (৩ এপ্রিল) ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তায় এ পূর্বাভাস দেয়া হয়েছে। আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার স্বাক্ষর করা পূর্বাভাসে বলা হয়, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন