
নিউজ ডেস্কঃ বাংলাদেশ-ভারতের সম্পর্ক শুধু প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক নয়, একে অপরের সাথে আত্মার সম্পর্ক গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার।দিনাজপুর চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রিজ আয়োজিত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
তিনি বলেন, উভয় দেশই দুই দেশের মধ্যকার অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ, বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা এবং পর্যটনের সম্ভাবনাময় খাতগুলোতে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। রোববার (২ এপ্রিল) বিকেলে দিনাজপুর চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রিজ আয়োজিত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে হাই কমিশনার এসব বলেন। ভারতীয় ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশে পুঁজি বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, দিনাজপুর চেম্বার যে সাতটি এজেন্ডা তুলে ধরেছে তা পর্যায় ক্রমে বাস্তবায়ন করা হবে। তার মধ্যে বিরল স্থলবন্দর ও ভিসা প্রসেসিং সেন্টার দিনাজপুরের অবিলম্বে চালুর উদ্যোগ নেয়া হবে।