News71.com
 Bangladesh
 03 Apr 23, 10:31 AM
 101           
 0
 03 Apr 23, 10:31 AM

তিনটি বইয়ের জন্য বিশেষ সাহিত্য পুরস্কার পেলেন বঙ্গবন্ধু।।

তিনটি বইয়ের জন্য বিশেষ সাহিত্য পুরস্কার পেলেন বঙ্গবন্ধু।।

নিউজ ডেস্কঃ তিনটি বইয়ের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশেষ সাহিত্য পুরস্কার দিয়েছে ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার (ফসওয়াল)।রোববার (২ এপ্রিল) গণভবনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ পুরস্কার হস্তান্তর করেন লেখক ও গবেষক রামেন্দু মজুমদার ও মফিদুল হক।এ সময় প্রধানমন্ত্রীর কাছে একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক অজিত কৌরের লেখা চিঠি, বই এবং উপহার হিসেবে একটি শতবর্ষী প্রাচীন নিদর্শন ‘ফুলকরি চাদর’ হস্তান্তর করা হয়।ফসওয়াল গত ২৬শে মার্চ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ট্রিলজি- ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ এবং ‘আমার দেখা নয়াচীন’ রচনার স্বীকৃতি হিসেবে ‘বিশেষ সাহিত্য পুরস্কার’ প্রদান করে।

 

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন বলেন, পুরস্কার গ্রহণের পর প্রধানমন্ত্রী এ পুরস্কারের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। শেখ হাসিনা বলেন, রাজনীতিবিদ হিসেবে বঙ্গবন্ধু হিমালয়ের মতো উচ্চতায় থাকলেও তিনি তার লেখাতেও অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর এ ভাষণ আজ একটি বিশ্ব দলিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন