News71.com
 Bangladesh
 02 Apr 23, 09:11 PM
 133           
 0
 02 Apr 23, 09:11 PM

সাত মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এলো মার্চে।।

সাত মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এলো মার্চে।।

নিউজ ডেস্কঃ মার্চ মাসে ২০১ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা ধরে) যার পরিমাণ ২১ হাজার ৫৮৯ কোটি টাকা। যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, মার্চ মাসে ২০১ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। যেখানে ফেব্রুয়ারিতে এসেছিল ১৫৬ কোটি ১২ লাখ মার্কিন ডলার। সে হিসাবে মাসের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৪৫ কোটি ৬৫ লাখ ডলার। গত বছরের মার্চে প্রবাসী আয় ছিল ১৮৫ কোটি ৯৭ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, মার্চ মাসে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৩ কোটি ৪৬ লাখ ডলার। আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৫০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭৩ কোটি ১৫ লাখ ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন