News71.com
 Bangladesh
 15 Jul 16, 03:48 PM
 371           
 0
 15 Jul 16, 03:48 PM

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত ।। আহত ৫

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত ।। আহত ৫

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জের ঘিওরে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষে দুই নারী নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে সম্পর্কে তারা মা ও মেয়ে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন।

আজ সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামিন উদ দৌলা জানান, দুর্ঘটনায় নিহত দু'জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা সম্পর্কে মা-মেয়ে বলে ধারণা করা হচ্ছে। আহত পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন