News71.com
 Bangladesh
 02 Apr 23, 01:58 PM
 117           
 0
 02 Apr 23, 01:58 PM

কৃষকদের ভাগ্যোন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী।।প্রাণিসম্পদ মন্ত্রী

কৃষকদের ভাগ্যোন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী।।প্রাণিসম্পদ মন্ত্রী

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন,বাংলাদেশের কৃষকদের ভাগ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। কেননা, তিনি জানেন এদেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশের কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। কৃষকদের মধ্যে আ.লীগ সরকার বিনামূল্যে সার, বীজসহ কিটনাশক দিচ্ছেন। 

 

রোববার (০২ এপ্রিল) সকালে জেলার নাজিরপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে সার ও বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি জোট সরকারের সময় সারের দাবি করতে গিয়ে কৃষককে গুলি খেয়ে মরতে হয়েছে। সেই বিএনপি-জামায়াত জোট আবারও পিছনের দরজা দিয়ে দেশের শাসন ক্ষমতায় আসতে চায়। কিন্তু তাদের সে স্বপ্ন পুরণ হবে না। বিএনপি ক্ষমতায় আসলে দেশের উন্নয়নে বাঁধা গ্রস্থ হয়। তাই  উন্নয়নে আ.লীগের কোনো বিকল্প নাই। আর এ জন্য আবারও আগামী নির্বাচনে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কায় ভোট দিতে হবে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন