
নিউজ ডেস্কঃ রবিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ১২৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১০তম স্থানে রয়েছে ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের তালিকা থেকে এই তথ্য পাওয়া গেছে।
এদিন ২৫৪ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার প্রথম স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। ১৭২ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। ১৭০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চীনের শেনিয়াং। ১৬৫ স্কোর নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে চীনের বেইজিং। ১৫৫ স্কোর নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে চীনের চেংডু।