
নিউজ ডেস্কঃ বিশ্বের কাছে বাংলাদেশ মডেল হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বাইডেন প্রশাসনের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা ভালস নয়েস। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে কথা বলছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা ভালস নয়েস। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে কথা বলছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা ভালস নয়েস।
বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করে জুলিয়েটা ভালস নয়েস বলেন, মুক্তিযুদ্ধের পর দেশ পুনর্গঠন এবং বর্তমানে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের পথ তৈরি করে সমগ্র বিশ্বের কাছে আজ বাংলাদেশ একটি মডেল হিসেবে কাজ করছে।তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত ও সম্প্রসারণে আগ্রহী এবং রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। মার্কিন যুক্তরাষ্ট্র ও সরকারের পক্ষ থেকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জনগণকে তাদের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অভিনন্দন জানান। মোহাম্মদ ইমরান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেশ হিসেবে আবির্ভূত হওয়ার পথে যুক্তরাষ্ট্রকে একটি গুরুত্বপূর্ণ ও মূল্যবান অংশীদার মনে করে। সেই সঙ্গে একটি শক্তিশালী অর্থনৈতিক সম্পর্কের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।