News71.com
 Bangladesh
 01 Apr 23, 08:44 PM
 131           
 0
 01 Apr 23, 08:44 PM

অপরাধ আর গণমাধ্যমের স্বাধীনতা এক নয়।। তথ্যমন্ত্রী

অপরাধ আর গণমাধ্যমের স্বাধীনতা এক নয়।। তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ কারও অপরাধ আর গণমাধ্যমের স্বাধীনতা এক জিনিস নয়। তাই প্রথম আলোর ঘটনার সঙ্গে সাংবাদিকদের হয়রানির অন্য ঘটনা মেলানো যাবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার (১ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, প্রথম আলো স্বাধীনতা দিবসে যা করেছে তা দেশবিরোধী, স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। আর প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে গ্রেফতার করা হয়েছে ‘শিশু নির্যাতন’ ও ‘শিশুর অপব্যবহারের’ কারণে। তিনি একটি শিশুকে ১০ টাকা দিয়ে নিজের বক্তব্যকে শিশুর বক্তব্য হিসেবে প্রকাশ করেছেন। তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবসে প্রথম আলো যে নিউজ ছাপিয়েছে তা স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে‌ ষড়যন্ত্র, সরাসরি অপরাধ। এজন্য তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এর সঙ্গে সাংবাদিকদের হয়রানির অন্য কোনো ঘটনা মেলানোর সুযোগ নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন