News71.com
 Bangladesh
 01 Apr 23, 08:42 PM
 125           
 0
 01 Apr 23, 08:42 PM

১৭ কোটি মানুষ সম্পদে পরিণত হয়েছে।। পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৭ কোটি মানুষ সম্পদে পরিণত হয়েছে।। পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সতেরো কোটি মানুষ আজ সম্পদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।শনিবার (১ এপ্রিল) রাজশাহীর বাঘা উপজেলার পাঁচপাড়া ইউনিয়নে পাচঁপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের জনসংখ্যাকে এক সময় বোঝা মনে করা হতো। আয়তনে ছোট একটি দেশ অথচ জনসংখ্যা অনেক বেশি। কিন্তু দেশের সতেরো কোটি মানুষ আজ মানবসম্পদে পরিণত হয়েছে। বর্তমানে যে অবস্থানে আমরা এসেছি এটা আমাদের কল্পনার বাইরে। আমরা কল্পনা না করলেও কোনো এক সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিকল্পনা করেছিলেন। বাংলাদেশ ২০২৩ সালে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করা তিনটি দেশের একটি হবে উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, এখন আর মানুষের মধ্যে হাহাকার নেই। কারণ মানুষের ক্রয়ক্ষমতা তৈরি হয়েছে, আর এই ক্রয়ক্ষমতা শেখ হাসিনার মাধ্যমে তৈরি হয়েছে। যাদের ক্রয়ক্ষমতা নেই তাদের পাশে শেখ হাসিনা দাঁড়িয়েছেন। যেখানে সরকার পৌঁছাতে পারছে না, সেখানে নেতাকর্মী ও সমাজের স্বচ্ছলদের উৎসাহিত করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন