
নিউজ ডেস্কঃ মিরপুরে বিএনপির ইফতারে এনটিভির সাংবাদিককে মারধর ও চ্যানেল টুয়েন্টিফোরের ক্যামেরা ভাঙচুর করার ঘটনায় নিন্দা জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, মিরপুরের পল্লবীতে ইফতারের পেটানোর ঘটনায় মির্জা ফখরুল প্রথমে ক্ষমা স্বীকার করে পরে আওয়ামী লীগের উপর দায় চাপিয়েছেন। প্রথম আলোতে এসব সংবাদ আসেনি, যড়যন্ত্রের সহযোগী প্রথম আলো। বিএনপিকে সাধু বানানোর দায়িত্বটা নিয়েছে প্রথম আলো।
শনিবার (১ এপ্রিল) দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় তিনি এসব কথা বলেন। এসময় সাংবাদিকেরা আওয়ামী লীগের শত্রু নয় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, সমালোচনা করা যাবে না, এটা কখনো বলিনি। কিন্তু প্রথম আলো ভাবে শত্রু, কিন্তু সাংবাদিকেরা আওয়ামী লীগের শত্রু নয়। সাংবাদিকদের জন্য শেখ হাসিনা সরকার যথেষ্ট করেছে। অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন করেছে। প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক।