News71.com
 Bangladesh
 01 Apr 23, 08:04 PM
 126           
 0
 01 Apr 23, 08:04 PM

মেঘনায় ট্রলার থেকে ৬০০০ কেজি জাটকা জব্দ।।

মেঘনায় ট্রলার থেকে ৬০০০ কেজি জাটকা জব্দ।।

নিউজ ডেস্কঃ  চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ১৫০মণ (৬০০০ কেজি) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার (১ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ (শনিবার) ভোরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লক্ষ্মীচর সংলগ্ন মেঘনা নদীতে একাটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

 

অভিযানে একটি ইঞ্জিন চালিত স্টিল বডির ট্রলার তল্লাশি করে আনুমানিক ৬ হাজার কেজি (১৫০ মণ) জাটকা জব্দ করা হয়। ওই জাটকা কার ছিল বা কারা ধরেছেন সেটা জানতে না পারায় কাউকে আটক করা হয়নি। তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট মোহনপুর কর্তৃক সাব লেফটেন্যান্ট ফজলুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান। লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা জাটকা স্থানীয় ১৭টি এতিমখানা ও গরীব-দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন