News71.com
 Bangladesh
 01 Apr 23, 08:02 PM
 100           
 0
 01 Apr 23, 08:02 PM

ট্রেনের টিকিটে সহযাত্রীর নাম বাধ্যতামূলক।।

ট্রেনের টিকিটে সহযাত্রীর নাম বাধ্যতামূলক।।

নিউজ ডেস্কঃ কালোবাজারি রোধে ট্রেনের টিকিট ক্রয়ে সহযাত্রীর নামের সংযুক্তি বাধ্যতামূলক করেছে বাংলাদেশ রেলওয়ে। এর মাধ্যমে ‘টিকিট যার ভ্রমণ তার’ নীতি বাস্তবায়ন করতে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্থাৎ, এখন থেকে যারা অ্যাকাউন্টের মাধ্যমে একাধিক রেল টিকিট কিনবেন, নিজের সহযাত্রীর নাম তাদের অবশ্যই উল্লেখ করতে হবে। শনিবার (১ এপ্রিল) সকাল পৌনে নয়টার দিকে রেলওয়ের টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ ভিনসেন জেভির প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ দেবনাথ এসব তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, রেলওয়ের চাহিদা অনুযায়ী টিকিটে সহযাত্রীর নাম এখন থেকে উল্লেখ থাকবে। এনআইডি ও ছবি যুক্ত হবে কিনা প্রশ্ন করা হলে সন্দ্বীপ জানান, এখনও রেলওয়ে এমন নির্দেশনা দেয়নি। বলা হলে যুক্ত করা হবে। বিষয়টি নিয়ে সহজ ভিনসেন জেভির ফেসবুক পোস্টে বলা হয়েছে, আগামী ৭ এপ্রিলের পর থেকে টিকিট কেনার প্রক্রিয়াটি শেষ করতে সহযাত্রীদের নাম (তাদের জাতীয় পরিচয় পত্র/ ফটো আইডিতে দেওয়া) বাধ্যতামূলক করা হয়েছে। ভ্রমণের সময় সব যাত্রীদের অবশ্যই তাদের এনআইডি/ফটো আইডি সঙ্গে রাখতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন