
নিউজ ডেস্কঃ বিএনপিকে ইঙ্গিত করে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, এখন দলটির একটিই অপচেষ্টা নির্বাচন বানচাল করা। তৃতীয় কোনো শক্তি দেশটা নিক। বিএনপি হতে পারবে না। তাই শেখ হাসিনাকে হতে দেবে না। বিএনপি ক্ষমতায় আসবে না জেনে তৃতীয় কোনো শক্তিকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে দাবি করেন মন্ত্রী। তিনি বলেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় তারা। ওই পথ বন্ধ।
শুক্রবার (৩১ মার্চ) দুপুরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মানুষ যদি আমাদের নৌকা মার্কায় ভোট দেয় প্রধানমন্ত্রী কে হবে তা বোঝা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবেন। যারা এতিমের টাকা চুরি করছে। যাদের কাছে এতিমের টাকা নিরাপদ নয়। যারা এতিমের টাকার লোভ সামলাতে পারে না, আত্মসাৎ করে তাদের কাছে দেশের ১৭ কোটি মানুষের সম্পদ নিরাপদ থাকতে পারে না।