News71.com
 Bangladesh
 01 Apr 23, 10:59 AM
 142           
 0
 01 Apr 23, 10:59 AM

শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদী ভিসা।।বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা মালদ্বীপের

শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদী ভিসা।।বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা মালদ্বীপের

নিউজ ডেস্কঃ বাংলাদেশে মালদ্বীপের শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদী ভিসা দেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে মালদ্বীপ সরকার। শুক্রবার (৩১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে চিঠি পাঠিয়েছেন। এ চিঠিতে বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে সরকার-অনুমোদিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া মালদ্বীপের শিক্ষার্থীদের ভিসা দেওয়ার সিদ্ধান্তের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

উল্লেখ্য, বাংলাদেশে সরকার অনুমোদিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বা কোনো ইন্টার্নশিপ প্রোগ্রামে মালদ্বীপের শিক্ষার্থীদের নিজ নিজ কোর্সের পুরো সময়ের জন্য তাদের ভিসা দেবে বাংলাদেশ। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে এ প্রসঙ্গে ধন্যবাদ জানিয়ে চিঠিতে উল্লেখ করেন, বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তে বাংলাদেশে অধ্যয়নরত মালদ্বীপের শিক্ষার্থী ও ইন্টার্নদের ভিসা সংক্রান্ত বিদ্যমান উদ্বেগ নিরসনে নিশ্চিতভাবে সহায়ক হবে। এছাড়া ভবিষ্যতে বাংলাদেশে উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য এটি প্রণোদনা হিসেবে কাজ করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন