News71.com
 Bangladesh
 31 Mar 23, 05:12 PM
 135           
 0
 31 Mar 23, 05:12 PM

সাকিবের জন্য জার্সি পাঠালেন আর্জেন্টিনার অধিনায়ক।।

সাকিবের জন্য জার্সি পাঠালেন আর্জেন্টিনার অধিনায়ক।।

স্পোর্টস ডেস্কঃ সাকিব আল হাসানের হাতে একটি জার্সি, ধরে আছেন অ্যান্ড্রু লেনার্ড। কেন জার্সিটি বিশেষ? কারণ তাতে লেখা ‘আর্জেন্টিনা’। ফুটবল বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার বন্ধন আলোচিত পুরো দুনিয়াজুড়ে। জার্সিটিও এসেছে ওই সূত্র ধরেই।  এতে ‘মেসেঞ্জার’ হিসেবে কাজ করেছেন আইরিশ ধারাভাষ্যকার অ্যান্ড্রু লেনার্ড। মূলত আইসিসির সহযোগী দেশগুলোর ম্যাচে নিয়মিতই ধারাভাষ্য দিয়ে থাকেন তিনি। ওই সূত্রেই গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপ আমেরিকা অঞ্চলের বাছাই টুর্নামেন্টে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে ধারাভাষ্য দেন তিনি। 

 

ওই টুর্নামেন্টে অংশ নেয় আর্জেন্টিনাও। ফেরার সময় আর্জেন্টিনার ক্রিকেটাররা লেনার্ডের কাছে তার পরবর্তী গন্তব্য জানতে চান। বাংলাদেশের কথা জানাতেই উৎসাহী হয়ে পড়েন দেশটির ক্রিকেটাররা। ‘আর্জেন্টিনায় আমার শেষদিনে তারা জানতে চাইলো, আমি কোথায় যাবো? আমি বাংলাদেশে টেস্ট সিরিজ কাভার করতে আসবো ওরা বলে, ‘ও মাই গড’ আমরা বাংলাদেশকে ভালোবাসি। দুই দেশের মধ্যে অনেক বড় যোগাযোগ আছে। তারা চেয়েছিল একটা জার্সি নিয়ে আমি যেন সাকিবের হাতে তুলে দিই।’  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন