News71.com
 Bangladesh
 31 Mar 23, 05:08 PM
 108           
 0
 31 Mar 23, 05:08 PM

চাঁদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ।।নিহত ১

চাঁদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ।।নিহত ১

নিউজ ডেস্কঃ চাঁদপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও শিশুসহ ৬ যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি। তিনি পুরুষ, বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে প্যান্ট ও শার্ট ছিল।শুক্রবার (৩১ মার্চ) আনুমানিক বেলা সোয়া ২টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কে সদর উপজেলার নিজগাছতলা এলাকায় কাদির গাজীর মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

 

এ ঘটনায় আহতরা হলেন - লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরকাজিয়া গ্রামের মীর মাঝির ছেলে আবদুল মাজেদ মাঝি (৬০), তার স্ত্রী পেয়ারা বেগম (৫০) ও তাদের সঙ্গে থাকা ৪ বছর বয়সী শিশু, রায়পুরের অটোরিকশা চালক মো. আলাউদ্দিন (৩৫) ও অজ্ঞাতনামা আরেকজন পুরুষ যাত্রী।দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ।  তিনি বলেন, বেলা সোয়া ২টার দিকে কাদির মার্কেটের সামনে সিএনজির সঙ্গে আনন্দ পরিবহনের একটি বাসের সংঘর্ষ ঘটে। এতে একজন সিএনজিযাত্রী মারা যায় এবং ৬ জন যাত্রী আহত হয়। বাস-সিএনজি জব্দ আছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন