News71.com
 Bangladesh
 31 Mar 23, 02:50 PM
 106           
 0
 31 Mar 23, 02:50 PM

দেশের উন্নয়নে প্রবাসীদের ক্ষমতায়নের আহ্বান পররাষ্ট্রসচিবের।।

দেশের উন্নয়নে প্রবাসীদের ক্ষমতায়নের আহ্বান পররাষ্ট্রসচিবের।।

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, যুদ্ধবিধ্বস্ত স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নের রোল মডেল দেশে উত্তরণের অভিযাত্রায় প্রবাসীদের উল্লেখযোগ্য অবদান রয়েছে।  জাতিসংঘের সদর দপ্তরে ২০২৩ সালের আন্তর্জাতিক  অভিবাসন সংলাপের অংশ হিসেবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আয়োজিত ‘উন্নয়নের এজেন্ট হিসেবে প্রবাসী, অভিবাসী ও বাস্তুচ্যুত ব্যক্তিদের ক্ষমতায়ন’ শীর্ষক এক প্যানেল আলোচনায় তিনি এ কথা বলেন। শুক্রবার (৩১ মার্চ) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এ তথ্য জানায়।

 

প্যানেল আলোচনায় অভিবাসন ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ সরকারের বিভিন্ন নীতির কথা উল্লেখ করে বহির্বিশ্ব থেকে দেশে আর্থিক প্রবাহ বাড়ানোর ক্ষেত্রে বিশেষ করে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে প্রবাসীদের সম্পৃক্ত করার ওপর জোর দেন পররাষ্ট্রসচিব মোমেন। এক্ষেত্রে তিনি বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশের সফল অভিজ্ঞতার কথা তুলে ধরেন।  তিনি বলেন, বিদেশের মাটিতে  নিজ দেশের পণ্যের অন্যতম ভোক্তা হিসেবে প্রবাসীরা রপ্তানি বৃদ্ধি ও রপ্তানি বৈচিত্র্য আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারা বিভিন্ন ধরনের ব্যবসায়িক মডেল তৈরিতে অবদান রাখেন এবং নিজ দেশে তাদের পরিবার ও পরিচালিত ব্যবসায়ে অর্থ পাঠিয়ে সেখানকার আর্থ-সামাজিক উন্নয়নকে তরান্বিত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন