News71.com
 Bangladesh
 31 Mar 23, 12:04 PM
 126           
 0
 31 Mar 23, 12:04 PM

আজ চালু হচ্ছে মেট্রোর আরও দুই স্টেশন।।

আজ চালু হচ্ছে মেট্রোর আরও দুই স্টেশন।।

নিউজ ডেস্কঃ মেট্রোরেলের আরও নতুন দুই স্টেশন চালু হচ্ছে আজ। শুক্রবার (৩১ মার্চ) মেট্রোরেলের অষ্টম ও নবম স্টেশন হিসেবে যথাক্রমে চালু হচ্ছে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত অংশের নয়টি স্টেশনের সবকটিই চালু হচ্ছে। ডিএমটিসিএল সূত্রে জানা যায়, নতুন দুই স্টেশন চালু করতে দুটি আলাদা টিম গঠন করা হয়েছে। যারা স্টেশন পরিচালনায় সমন্বয় করবে।

 

উত্তরা উত্তর ও আগারগাঁও স্টেশনের মাধ্যমে যাত্রা শুরু হয় মেট্রোরেলের। এরপর ধাপে ধাপে পল্লবী, উত্তরা সেন্টার, মিরপুর-১০ স্টেশন খুলে দেওয়া হয়। গত ১৫ মার্চ কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন খুলে দেওয়া হয়। আজ থেকে শেওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ স্টেশনও খুলে দেওয়া হবে। অর্থাৎ, দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত সব স্টেশনেই ট্রেন থামবে। আগামী জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন