News71.com
 Bangladesh
 30 Mar 23, 07:49 PM
 124           
 0
 30 Mar 23, 07:49 PM

বিভিন্ন জেলায় ট্রাকে করে ঘুরেতেন ভ্রাম্যমাণ ডাকাত দল।।গ্রেফতার ৫

বিভিন্ন জেলায় ট্রাকে করে ঘুরেতেন ভ্রাম্যমাণ ডাকাত দল।।গ্রেফতার ৫

নিউজ ডেস্কঃ বিভিন্ন জেলার সড়কে-মহাসড়কে ট্রাকে নিয়ে ঘুরে বেড়াতেন ভ্রাম্যমাণ ডাকাতের দল। আর পথে যেখানেই সুযোগ পেতেন সেখানেই শুরু করতেন ডাকাতি। এমন আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পাবনা জেলা পুলিশ। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুনসী।

 

গ্রেফতারদের বাড়ি বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়। তাদের কাছ থেকে ডাকাতির কাছে ব্যবহৃত ট্রাকসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পুলিশ সুপার বলেন, গত ২৩ মার্চ পাবনার ঈশ্বরদীর জয়নগর পাটশালার মোড়ে দাশুরিয়া-রুপপুর মহাসড়কের পাশে রাকিবুল হাসানের চাউল ও মুড়ি উৎপাদনের চাতাল মিলে ডাকাতি করে এই চক্রটি। চাতালের নাইটগার্ডের হাত-পা ও মুখ বেধে ডাকাতি করে পালিয়ে যান তারা। ঘটনার পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে বাগেরহাটের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে পাবনা জেলা পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন