News71.com
 Bangladesh
 28 Mar 23, 11:23 PM
 140           
 0
 28 Mar 23, 11:23 PM

পদ্মা সেতুতে প্রথম ট্রেন চলবে ৪ এপ্রিল।।

পদ্মা সেতুতে প্রথম ট্রেন চলবে ৪ এপ্রিল।।

নিউজ ডেস্কঃ বহুল প্রত্যাশিত পদ্মা সেতু গত বছরের ২৫ জুন উদ্বোধন করা হয়। সড়কপথে দুয়ার খুলে যায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের।কিন্তু অপ্রাপ্তি ছিল একটাই উদ্বোধনের দিন পদ্মা সেতুতে চলেনি ট্রেন। সাড়ে নয় মাস পরে সেই অপেক্ষার অবসান ঘটছে আগামী ৪ এপ্রিল। এদিন প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে পদ্মা সেতুতে চলবে ট্রেন।

মঙ্গলবার (২৮ মার্চ) এ তথ্য জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা শরিফুল আলম।

 

তিনি বলেন, পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচলের সম্ভাব্য তারিখ ৪ এপ্রিল। আর জুনের মধ্যেই কাজ শেষ হবে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত রেললাইন। ওই অংশের ৩২ কিলোমিটার রেললাইনে রেল ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে আগেই। ইতোমধ্যে রেল সেতুর প্রায় ৯৮ দশমিক ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।  প্রকল্প সংশ্লিষ্টরা জানান,মূল সেতুতে রেললাইন স্থাপন প্রায় শেষ। সাত মিটারের স্প্যান বসানো কেবল বাকি। ভায়াডাকের ওপর পাথরবিহীন সাড়ে ছয় কিলোমিটার রেললাইন স্থাপিত হচ্ছে মূল সেতুতে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন