News71.com
 Bangladesh
 28 Mar 23, 07:17 PM
 147           
 0
 28 Mar 23, 07:17 PM

গৌরীপুরে ২১ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার।।

গৌরীপুরে ২১ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের গৌরীপুরে ২১ কেজি গাঁজাসহ মো. এরশাদ মিয়া (৩২) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।  মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার ১০ নম্বর সিধলা ইউনিয়নের হাসপানপুর গ্রামের উত্তরপাড়া থেকে এই মাদক বিক্রেতা গ্রেফতার করা হয়।

 

এরশাদ মিয়া স্থানীয় হাসানপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। তার বিরুদ্ধে র্দীঘদিন ধরে মাদক কারবারের অভিযোগ রয়েছে। নেত্রকোনা থানায় একটি মাদক মামলার আসামি সে। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান এই অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃত এরশাদ মিয়ার বসত ঘরের পেছন থেকে সাতটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে মোড়ানো অবস্থায় ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল এ আসামিকে আদালতে পাঠানো হবে।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন