News71.com
 Bangladesh
 28 Mar 23, 07:16 PM
 159           
 0
 28 Mar 23, 07:16 PM

আ.লীগকে ‘পাকিস্তানি হানাদার বাহিনীর প্রেতাত্মা’ বলা ঔদ্ধত্যপূর্ণ।।কাদের

আ.লীগকে ‘পাকিস্তানি হানাদার বাহিনীর প্রেতাত্মা’ বলা ঔদ্ধত্যপূর্ণ।।কাদের

নিউজ ডেস্কঃ ‘আওয়ামী লীগ পাকিস্তানি হানাদার বাহিনীর প্রেতাত্মা’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই মন্তব্যকে অসংলগ্ন প্রলাপ ও ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য বলে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মঙ্গলবার (২৮ মার্চ) ওবায়দুল কাদের এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান।

 

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ পাকিস্তানি হানাদার বাহিনীর প্রেতাত্মা’- মির্জা ফখরুলের এই মন্তব্য শতাব্দীর সেরা কৌতুকই শুধু নয়, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিষ্ঠান আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের চরম বিদ্বেষ ও আক্রোশের বহিঃপ্রকাশ।  তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা এমন অসংলগ্ন প্রলাপ বকছে। মনে হয় রাজনৈতিক নেতা হিসেবে তাদের বিবেক-বুদ্ধিই শুধু হারায়নি, চক্ষুলজ্জাও হারিয়ে গেছে। বাঙালি জাতি ও বাংলাদেশ নামক রাষ্ট্রের ইতিহাসের সঙ্গে আওয়ামী লীগের ইতিহাস অঙ্গাঙ্গীভাবে জড়িত। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন