News71.com
 Bangladesh
 28 Mar 23, 07:15 PM
 157           
 0
 28 Mar 23, 07:15 PM

ভোটে সংবাদকর্মী-পর্যবেক্ষকদের বাধা দিলে কারাদণ্ড।।

ভোটে সংবাদকর্মী-পর্যবেক্ষকদের বাধা দিলে কারাদণ্ড।।

নিউজ ডেস্কঃ নির্বাচনে গণমাধ্যমকর্মী এবং পর্যবেক্ষকদেরকে বাধা দিলে ২ থেকে ৭ বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রেখে 'গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইন, ২০২৩'-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।  মঙ্গলবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা  শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হাসান। তিনি বলেন, এটাতে কিছু সংশোধনী প্রস্তাব করা হয়েছিল। আগে যেমন ছিল যে কোনো ইউলিটি বিল যেদিন মনোনয়নপত্র জমা দেওয়া হবে তার সাত দিন আগে জমা দিতে হতো। না হলে মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হতো। এখন বিলটা মনোনয়নপত্র যেদিন জমা দেবে, তার আগের দিন পর্যন্ত জমা দিতে পারবে।

 

তিনি আরও বলেন, মনোনয়নপত্রের সঙ্গে টিআইএন সার্টিফিকেট সংযুক্ত করতে হবে এবং প্রার্থী কত টাকা আয়কর জমা দিয়েছেন, সেটা রশিদ অনুযায়ী দাখিল করতে হবে। এটা আগে ছিল না। এ দুটি অংশ যোগ করা হয়েছে। গণমাধ্যমকর্মী এবং পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখানে একটা বিধান রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যদি কেউ গণমাধ্যমকর্মী এবং পর্যবেক্ষকদের আইনানুগ কাজে বাধা দেন, সেক্ষেত্রে দুই থেকে সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন