News71.com
 Bangladesh
 28 Mar 23, 07:13 PM
 117           
 0
 28 Mar 23, 07:13 PM

বিএনপিকে সংলাপে নয়, অনানুষ্ঠানিক আলোচনায় ডেকেছি।।সিইসি

বিএনপিকে সংলাপে নয়, অনানুষ্ঠানিক আলোচনায় ডেকেছি।।সিইসি

নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএনপিকে সংলাপে নয়, অনানুষ্ঠানিক আলোচনায় ডেকেছি। আর এটা সরকারের কোনো কূটকৌশল নয়। যদি কেউ এটাকে কূটকৌশল মনে করতে চান, তবে এটি নির্বাচন কমিশনের (ইসি) কূটকৌশল হতে পারে, সরকারের নয়। আর নির্বাচন কমিশন কখনোই কূটকৌশল হিসেবে এই কাজটি করেনি। মঙ্গলবার (২৮ মার্চ) নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সিইসি।

 

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আপনাদের উদ্দেশ্যে দুটো কথা বলব। গণমাধ্যমে দেখেছি আমাদের এখান থেকে আমরা অনানুষ্ঠানিক পত্রে বিএনপি মহাসচিবকে আমন্ত্রণ জানিয়েছিলাম, আনুষ্ঠানিক নয়। আনুষ্ঠানিক হচ্ছে সংলাপ, অনানুষ্ঠানিক আলোচনায় অংশ নিতে পারেন, এমন একটি চিঠি দিয়েছিলাম গত বৃহস্পতিবার (২৩ মার্চ) শেষ বেলায়। বিভিন্ন বক্তব্য থেকে মনে হয় চিঠিটা ওনারা পেয়েছেন। আমার কাছে কোনো ইয়ে... আসেনি। তবে আমি ধরেই নিয়েছি ওনারা চিঠিটা পেয়েছেন। ওটার মূল জিনিসটা ছিল আমরা কিন্তু সংলাপে আহ্বান করিনি। সংলাপ বিষয়টা কিন্তু আনুষ্ঠানিক। আমরা ওনাদেরকে সুস্পষ্টভাবে বলেছি আনুষ্ঠানিক না হলেও অন্তত অনানুষ্ঠানিক আলোচনায় আসতে পারেন। আমরা এই আমন্ত্রণ, আহ্বান অত্যন্ত বিনীতভাবে জানিয়েছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন