News71.com
 Bangladesh
 28 Mar 23, 07:06 PM
 117           
 0
 28 Mar 23, 07:06 PM

আগামী নির্বাচন অত্যন্ত কঠিন।।পররাষ্ট্রমন্ত্রী

আগামী নির্বাচন অত্যন্ত কঠিন।।পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আগামী নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন। ওই নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যদি জয়লাভ না হয় তাহলে আমাদের যে অর্জন সেগুলো ধূলিসাৎ হয়ে যাবে।  সোমবার (২৭ মার্চ ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন। বক্তব্যে ওই সংগঠনের সভাপতি ড.এ কে আব্দুল মোমেন বলেন, আমেরিকা আমাদের বন্ধু দেশ। আমি আশা করবো, আমেরিকা ১৯৭১ সালে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে সেটা স্বীকার করবে। স্বীকার করলে আমরা খুব আনন্দিত হবো। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন