News71.com
 Bangladesh
 28 Mar 23, 07:05 PM
 109           
 0
 28 Mar 23, 07:05 PM

ইতালিতে ভিসার আবেদন শুর।।

ইতালিতে ভিসার আবেদন শুর।।

নিউজ ডেস্কঃ ইতালিতে বৈধপথে শ্রমিক আনার আবেদন শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ মার্চ) সকাল ৯টা থেকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করা যাচ্ছে। আবেদন শুরুর এক ঘণ্টার মধ্যে জমা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৩৩৫টি। যেখানে কিনা ৩৩টি দেশ থেকে ৮২ হাজার ৭০৫ জনকে বৈধভাবে ইতালিতে এসে কাজের সুযোগ দেওয়ায় কথা রয়েছে। 

 

স্থানীয় সময় মঙ্গলবার (২৭ মার্চ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় নামকরা গণমাধ্যম ‘ইলসোলে২৪’ এ খবর প্রকাশ করে।   প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে ইতালি সরকার বিভিন্ন খাতে প্রায় ৮৩ হাজার নন-ইউরোপিয়ান কর্মী আনার ঘোষণা দিয়েছিল। ২৭ মার্চ সকাল ৯টা থেকে আবেদন শুরু হলে প্রথম এক ঘণ্টায় জমা পড়েছে ২ লাখ ৩৮ হাজার ৩৩৫টি। যা কিনা গত বছরের তুলনায় ১৩ হাজার বেশি।  প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরকার চলতি বছরে ৮৩ হাজার শ্রমিক আনার ঘোষণা দিয়েছে। কিন্তু মাত্র ৮৩ হাজার শ্রমিক কর্মসংস্থান ঘাটতি পূরণের জন্য পর্যাপ্ত না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন