News71.com
 Bangladesh
 27 Mar 23, 05:41 PM
 125           
 0
 27 Mar 23, 05:41 PM

বাইরে নালিশ করা, কান্নাকাটি করা বিএনপির চরিত্র।।শেখ হাসিনা

বাইরে নালিশ করা, কান্নাকাটি করা বিএনপির চরিত্র।।শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ বিএনপি সরকার আওয়ামী লীগের ওপর যে অত্যাচার করেছিল, বর্তমান সরকার সে পথে যায়নি। আওয়ামী লীগের ওপর যে পরিমাণ অত্যাচার হয়েছে, তার এক ভাগ করলেও বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলীয় প্রধান শেখ হাসিনা। বাইরে নালিশ করা, কান্নাকাটি করা বিএনপির চরিত্র বলেও তিনি মন্তব্য করেন।

 

সোমবার (২৭ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দল আয়োজিত আলোচনা সভায় সভাপতি হিসেবে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় ‘অত্যাচার তো আমরা করিই নাই’ বলেও তিনি উল্লেখ করেন। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছিল, তখন তাকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখল করা হয়। সেই অবৈধ ক্ষমতা দখল মূলত লেবাস পরে ক্ষমতায় উত্তরণ। রাজনীতিকে গালি দিয়ে ক্ষমতা দখল করে তারপর আবার সেই লেবাস খুলে নিজেরাই রাজনৈতিক হয়ে যাওয়া আর ক্ষমতা উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠন করা কালচারটাই শুরু হয়েছিল বাংলাদেশে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন