News71.com
 Bangladesh
 15 Jul 16, 12:20 AM
 375           
 0
 15 Jul 16, 12:20 AM

চট্টগ্রামের ফটিকছড়িতে বিধবা নারীকে গলা কেটে হত্যা

চট্টগ্রামের ফটিকছড়িতে বিধবা নারীকে গলা কেটে হত্যা

 

নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে জগুন বিবি (৫২) নামে এক বিধবা নারীকেগলা কেটে হত্যা করেছে দুর্বৃওরা। আজ বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, জগুন বিবি ভূজপুর থানাধীন বাগান বাজার ইউনিয়নের মতিন নগর গ্রামের আনারস টিলা এলাকার মৃত খোরশেদ আলমের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, জগুন গত বুধবার রাতে সেহেরি খাওয়ার জন্য ওঠেন। তখন এই সময় পূর্ব শক্রুতার জের ধরে ঘরের দরজা ভেঙ্গে হত্যাকারীরা ঘরে ঢুকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে আজ সকালে স্থানীয়রা ভূজপুর থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। ভূজপুর থানার ওসি একেএম লিয়াকত আলী বলেন, এই ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

স্থানীয় চেয়ারম্যান মো. রুস্তম আলী অভিযোগ করে বলেন, কিছুদিন আগে কে বা করা জগুন বিবিকে হত্যার হুমকি দিয়েছিল বলে শুনেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন