News71.com
 Bangladesh
 26 Mar 23, 02:45 PM
 133           
 0
 26 Mar 23, 02:45 PM

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ফল ও মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ফল ও মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ  ‘মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস-২০২২’ উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের কাছে ফলমূল ও মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৬ মার্চ) সকালে রাজধানীর মোহাম্মদপুর গজনবী রোডের মুক্তিযোদ্ধা টাওয়ার-১ এ  প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু ও প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার মুক্তিযোদ্ধাদের কাছে এ উপহার সামগ্রী পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

এ সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসবে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পবিত্র ঈদ এবং বাংলা নববর্ষের দিনে তাদের স্মরণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। মুক্তিযোদ্ধারা জাতির পিতার জ্যেষ্ঠ কন্যার দূরদর্শী নেতৃত্বের প্রতি অবিচল আস্থা প্রকাশ করেন। স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শেখ হাসিনার নেতৃত্বের কৃতজ্ঞতা জানান। দেশের অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রায় তারা সন্তোষ প্রকাশ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন