News71.com
 Bangladesh
 15 Jul 16, 12:19 AM
 384           
 0
 15 Jul 16, 12:19 AM

টুঙ্গীপাড়ায় দুই মাদ্রাসাছাত্র আটক

টুঙ্গীপাড়ায় দুই মাদ্রাসাছাত্র আটক

 

নিউজ ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার উত্তর বাঁশবাড়িয়া এলাকা থেকে ২ জন মাদ্রাসা ছাত্রকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল ৪ টায় তাদের আটক করা হয়।

আটককৃত এই ২ জন ছাত্ররা হলো টুঙ্গীপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের দাউদ শেখের ছেলে বায়জিদ শেখ (২৫) ও আলী মিয়া শেখের ছেলে কদর শেখ (২২)।

গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ওই দুই মাদ্রাসাছাত্রকে আটক করা হয়েছে। তাদের মোবাইল ফোনের মেমোরী কার্ডে কিছু আপত্তিকর ভিডিও পাওয়া গেছে। সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন