News71.com
 Bangladesh
 25 Mar 23, 09:12 PM
 111           
 0
 25 Mar 23, 09:12 PM

মির্জা ফখরুল বাংলাদেশের সব অপশক্তির মুখপাত্র।।কাদের

মির্জা ফখরুল বাংলাদেশের সব অপশক্তির মুখপাত্র।।কাদের

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের সব অপশক্তি, সাম্প্রদায়িক, জঙ্গিবাদের মুখপাত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (২৫ সার্চ) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রথান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

 

আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, সব অপশক্তি, সাম্প্রদায়িক, জঙ্গিবাদের মুখপাত্র তিনি (ফখরুল)। তার বিরুদ্ধে কথা বলব না? এই দেশে বাস করে যে বলতে পারে পাকিস্তান আমল অনেক ভালো ছিলো। সে কি অপশক্তির চেতনা ধারণ করে না? সে কি অপশক্তির পৃষ্ঠপোষক নয়? যারা আমাকে বলেন ফখরুলকে টার্গেট করে আমি কথা বলি, তাদের উদ্দেশ্যে বলতে চাই- মির্জা ফখরুল প্রতিদিনই আমাদের টার্গেট করে ৷ তাকে কিছু বললে আপনাদের গায়ে জ্বালা ধরে কেন? যারা বলে পাকিস্তান আমলে ভালো ছিলাম, তারা পাকিস্তানের সেবা দাস ও দালাল। তাদের প্রতিহত করতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন