News71.com
 Bangladesh
 25 Mar 23, 12:35 AM
 161           
 0
 25 Mar 23, 12:35 AM

ফখরুলের বক্তব্যকে ‘ভূতের মুখে রাম নাম’ বললেন কাদের ।।

ফখরুলের বক্তব্যকে ‘ভূতের মুখে রাম নাম’ বললেন কাদের ।।

নিউজ ডেস্কঃ  আওয়ামী  সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুলের মুখে ব্যক্তি ও মানুষের মতপ্রকাশের স্বাধীনতার কথা ভূতের মুখে রাম নাম ছাড়া কিছু নয়! কারণ বিএনপি কখনোই মানুষের বাকস্বাধীনতা ও জনমতকে ধারণ করেনি। বিএনপির জন্মই হয়েছিল বন্দুকের নলের মুখে জনগণকে জিম্মি করে অবৈধভাবে ক্ষমতা দখলের মধ্য দিয়ে। 

 

শুক্রবার (২৪ মার্চ) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যকে ‘মিথ্যাচার এবং অসত্য, মনগড়া ও বানোয়াট’ আখ্যা দিয়ে এর নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুলের মর্মবেদনা আমরা বুঝি! প্রকৃতপক্ষে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে মির্জা ফখরুলদের মতপ্রকাশের স্বাধীনতা নেই। সুদূর লন্ডন থেকে যে ওহি নাযিল হয়, যে সিদ্ধান্ত আসে মুখ বন্ধ করে তা মেনে নিতে বাধ্য হন ফখরুলরা। দণ্ডপ্রাপ্ত পলাতক আসামির প্রেসক্রিপশনে পরিচালিত হয় বিএনপি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন