
নিউজ ডেস্কঃ বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য টেকসই পানি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরত্বারোপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বৈশ্বিক শান্তি-স্থিতিশীলতার জন্য টেকসই পানি ব্যবস্থাপনা চাই। জাতিসংঘ পানি সম্মেলনে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ আয়োজনের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শুক্রবার (২৪ মার্চ) নিউইয়র্কের জাতিসংঘের স্থায়ী মিশন এ তথ্য জানায়। বাংলাদেশ, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন এবং নেদারল্যান্ডস ভিত্তিক সংগঠন ডেল্টারেসের যৌথ উদ্যোগে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘ওয়াটার ফর পিস: ফোরাম সোর্স টু সি' শীর্ষক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন মোমেন। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত এবং উদ্বোধনী বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, এমপি।