News71.com
 Bangladesh
 23 Mar 23, 03:21 PM
 130           
 0
 23 Mar 23, 03:21 PM

মালিবাগে দুর্ঘটনায় ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ।।

মালিবাগে দুর্ঘটনায় ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ।।

নিউজ ডেস্কঃ  রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের একটি বাস রেললাইন অতিক্রম করার সময় পঞ্চগড়মুখী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটেছে। এরপর থেকে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বর্তমানে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। বাংলাদেশ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। 

 

বুধবার (২২ মার্চ) রাত ৯টা ২ মিনিটে এ দুর্ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস। কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে।  দুর্ঘটনাস্থলের লাইন ক্লিয়ার হয়ে গেলেই রেল চলাচল শুরু হবে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক বলেন, রাত ৯টা দুই মিনিটে আমাদের কাছে খবর আসে মালিবাগে সোহাগ পরিবহনের একটি বাস ও একটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন