News71.com
 Bangladesh
 23 Mar 23, 03:20 PM
 135           
 0
 23 Mar 23, 03:20 PM

২ ঘণ্টা পর ঢাকা-সারাদেশ ট্রেন চলাচল স্বাভাবিক।।

২ ঘণ্টা পর ঢাকা-সারাদেশ ট্রেন চলাচল স্বাভাবিক।।

নিউজ ডেস্কঃ রাজধানীর মালিবাগ লেভেলক্রসিংয়ে সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগার ঘটনায় ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। প্রায় দুই ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত বাসটি রেললাইন থেকে সরানোর পর রাত ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দ্রুতযান এক্সপ্রেস পঞ্চগড় অভিমুখে রওনা দিয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় রাত ১০টা ৫০ মিনিটের দিকে দুর্ঘটনাকবলিত বাসটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়। পরে রাত ১১টা ২ মিনিটের দিকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। মালিবাগে সোহাগ পরিবহনের একটি বাস রেললাইন অতিক্রম করার সময় পঞ্চগড়মুখী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে। এরপর থেকে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার (২২ মার্চ) রাত ৯টা ২ মিনিটে এ দুর্ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন