
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেছেন, বিএনপি বার বার মিথ্যাচার আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এটা প্রমাণ হয়েছে বহুবার।
বুধবার(২২ মার্চ) সন্ধ্যায় মাদারীপুরের রাজৈরের কদমবাড়ি কলেজমাঠে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে উপজেলার আওয়ামী লীগের আয়োজিত জনসভায় এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, বিএনপির দুই নীতি, ভণ্ডামি আর দুর্নীতি। মিথ্যাচার আর মানুষ খুন, খালেদা জিয়ার দুইগুণ! শাজাহান খান আরও বলেন, খন্দকার মোশতাক শুধু ষড়যন্ত্র করেছে, বঙ্গবন্ধুকে হত্যা করেছে জিয়াউর রহমান। কারণ জিয়াউর রহমানের নির্দেশেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। কর্নেল ফারুক, কর্নেল রশীদ তারা স্বীকারোক্তি দিয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করেছে ১৯৭১ সালের ১৫ আগস্ট, আর এর সাড়ে তিনমাস আগেই জাতির পিতাকে হত্যার পরিকল্পনা করা হয়। আর সেই অনুমতি দিয়েছে জিয়াউর রহমান।