News71.com
 Bangladesh
 15 Jul 16, 12:15 AM
 359           
 0
 15 Jul 16, 12:15 AM

জঙ্গি ইস্যুতে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করবে পুলিশ

জঙ্গি ইস্যুতে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করবে পুলিশ

নিউজ ডেস্ক: জঙ্গি ইস্যুতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসবে পুলিশ। পুলিশ সদর দফতরের আয়োজনে আগামী ১৭ জুলাই রবিবার রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ্ধ ইনষ্টিটিউট মিলানায়তে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা যায়, বৈঠকে উপস্থিত থাকবেন সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সভাপত্বি করবেন মহা পুলিশ পরির্দশক এ কে এম শহীদুল হক। এই বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।

তিনি বলেন, সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে। এই ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে। অপর দিকে একই মিলানায়তনে আগামী ২১ জুলাই বৃহস্পতিবার সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে করে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন