News71.com
 Bangladesh
 21 Mar 23, 12:26 PM
 152           
 0
 21 Mar 23, 12:26 PM

ওবায়দুর রহমান মনেপ্রাণে গণতন্ত্রী ছিলেন।। মির্জা ফখরুল

ওবায়দুর রহমান মনেপ্রাণে গণতন্ত্রী ছিলেন।।  মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কে এম ওবায়দুর রহমান মনেপ্রাণে গণতন্ত্রী ছিলেন। তিনি গণতন্ত্রে বহুমত সহিষ্ণুতার ঐতিহ্যকে বিশ্বাস করতেন। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী, কর্তব্যনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ছিলেন। মঙ্গলবার (২১ মার্চ) প্রয়াত এই মহাসচিবের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

 

বরেণ্য রাজনীতিবিদ কে এম ওবায়দুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মির্জা ফখরুল বলেন, বিএনপির সাবেক মহাসচিব, স্বাধীনতাযুদ্ধের অন্যতম সংগঠক, ৬০ এর দশকের সাবেক ছাত্রনেতা এবং দেশের বরেণ্য রাজনীতিবিদ কে এম ওবায়দুর রহমান একজন গণসম্পৃক্ত জাতীয় নেতা হিসেবে সবার নিকট সমাদৃত ছিলেন। যোগ্য নেতৃত্ব দিয়ে তিনি দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবন থেকে শুরু করে পরে জাতীয় রাজনৈতিক জীবনে স্বাধিকার, স্বাধীনতা ও গণতন্ত্র তথা সব আন্দোলন সংগ্রামে সোচ্চার থেকে তিনি আজীবন দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে নিজেকে নিবেদিত রেখেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন