News71.com
 Bangladesh
 20 Mar 23, 06:27 PM
 158           
 0
 20 Mar 23, 06:27 PM

তামাশার নির্বাচন করে ক্ষমতা দখল করতে দেওয়া হবে না।। ফখরুল

তামাশার নির্বাচন করে ক্ষমতা দখল করতে দেওয়া হবে না।। ফখরুল

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে রাজনৈতিক সংকট সৃষ্টির মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করে দলীয় ফায়দা হাসিলে মত্ত হয়ে জনগণের অধিকার কেড়ে নিয়ে লুট ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করে একদলীয় বাকশালী শোষণ চালাচ্ছেন। তাই আর তামাশার নির্বাচন করে ক্ষমতা দখল করতে দেওয়া হবে না।তিনি সোমবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় নীলফামারীর সৈয়দপুরে রাজনৈতিক জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন। 

 

এ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান।তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, বর্তমান কর্তৃত্ববাদী স্বৈরশাসক হাসিনার জুলুমের ফলে বাক স্বাধীনতা হারিয়ে মানুষ আজ প্রতিবাদের ভাষাও ভুলে গেছে। এ সুযোগে সরকার স্বেচ্ছাচারিতায় হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দিয়েছে। আর তার খেসারত স্বরূপ দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে ভোগান্তি পোহাতে হচ্ছে দেশবাসীকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন