News71.com
 Bangladesh
 20 Mar 23, 06:24 PM
 143           
 0
 20 Mar 23, 06:24 PM

আরাভের সঙ্গে সাবেক পুলিশ কর্মকর্তার সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে।।আইজিপি

আরাভের সঙ্গে সাবেক পুলিশ কর্মকর্তার সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে।।আইজিপি

নিউজ ডেস্কঃ আরাভ খান ওরফে রবিউল ইসলামের  সঙ্গে সাবেক পুলিশ কর্মকর্তার যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি)  চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সোমবার (২০ মার্চ) দুপুরে নগরের এনায়েত বাজার পুলিশ ফাঁড়ি উদ্বোধন শেষে সাংবাদিক প্রশ্নের জবাবে এই কথা জানান।

 

আইজিপি বলেন, সম্প্রতি আরাভ ইস্যুতে পুলিশের সাবেক এক ঊর্ধ্বতন কর্মকর্তার বিষয়টি সামনে এসেছে। এটি আমরা খতিয়ে দেখবো। উপযুক্ত সময়ে আমরা তা আপনাদের জানাবো। আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছিল। কিছুক্ষণ আগে জানতে পেরেছি, বিষয়টি নিয়ে ইন্টারপোল কাজ করেছেন।  আরাভের স্বর্ণের দোকান উদ্বোধন করতে বাংলাদেশ থেকে এক ঝাঁক তারকার দুবাইতে যাওয়ার পর থেকেই মূলত আলোচনার শুরু। তখনই সামনে আসে ২০১৮ সালে ৭ জুলাই ঢাকায় পুলিশের একজন পরিদর্শক মামুন এমরান খুনের আসামি এই আরাভ। এরপর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, বিতর্কিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের বিরুদ্ধে আদালতের ১২টি পরোয়ানা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন