
নিউজ ডেস্কঃ বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জমি যা অবৈধভাবে দখল করার অভিযোগে নোবেল বিজয়ী অমর্ত্য সেনকে একটি উচ্ছেদ নোটিশ জারি করেছে তারা। বিশ্ববিদ্যালয়ের মতে, শান্তিনিকেতনে তার বাড়ি প্রতীচিতে গত শুক্রবার ১৭ মার্চ তারিখে নোটিশটি ইস্যু করে তারা। এতে বলা হয়, সেন বা তার দ্বারা অনুমোদিত কোনো প্রতিনিধিকে আগামী ২৪ মার্চের মধ্যে কারণ দর্শাতে হবে এবং ২৯ মার্চ শুনানির জন্য হাজির হতে হবে। অন্যথায় উচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। নোটিশটি অননুমোদিত দখলদারদের উচ্ছেদ আইন ১৯৭১ অনুসারে জারি করা হয়েছে। অমর্ত্য সেন ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসারের কাছে গিয়ে ১.৩৮ একর জমিটি পরিবর্তন করতে চেয়েছিলেন যার উপর প্রতীচি নামক তার বাবার তৈরি বাড়িটি আছে। বিশ্বভারতী দাবি করে অমর্ত্য সেন কেবল ১.২৫ একর জমি আইনিভাবে দখল করতে পারেন, ১.৩৮ একর নয়। জায়গাটি প্রথমে তার বাবাকে এবং এখন তাকে বিশ্ববিদ্যালয় দ্বারা ইজারা দেওয়া হয়।