News71.com
 Bangladesh
 15 Jul 16, 12:12 AM
 393           
 0
 15 Jul 16, 12:12 AM

জঙ্গি দমনে রাজপথে থাকবে গণজাগরণ মঞ্চ: ভিডিও বার্তায় ইমরান

জঙ্গি দমনে রাজপথে থাকবে গণজাগরণ মঞ্চ: ভিডিও বার্তায় ইমরান

নিউজ ডেস্ক: জঙ্গিবাদ-সাম্প্রদায়িক সন্ত্রাস, দুর্নীতি, হত্যা-ধর্ষণ বন্ধ করে মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

একটি ভিডিওবার্তায় তিনি বলেন, আগামী ‘১৫ জুলাই থেকে আমরা রাজপথে নামছি। সারাদেশে আমাদের কর্মসূচি থাকবে। গুলশান ও শোলাকিয়ার হামলা সরাসরি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত। এই আঘাত প্রতিহত করতে এখনই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা চাই সরকার জঙ্গিবাদ ইস্যুটি রাজনৈতিকভাবে ব্যবহার না করে আন্তরিকভাবে সমাধান করবে।

গত বুধবার গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার তার ফেসবুক পেইজে ভিডিও বার্তায় এই সব কথা বলেন। এতে করে তিনি বলেন, আগামীকাল ১৫ জুলাই বিকাল ৪টায় শাহবাগের প্রজন্ম চত্বরে ‘নিরাপদ বাংলাদেশ চাই’— স্লোগানে শুরু হবে নাগরিক সমাবেশ ও পতাকা মিছিল কর্মসূচি।

এছাড়া তিনি আরও বলেন, গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁর নৃশংস হত্যাকান্ড, ঈদের দিন শোলাকিয়ায় জঙ্গি হামলা এবং সারাদেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে একের পর এক হত্যাকাণ্ডের প্রেক্ষিতে আমরা আজ নাগরিক সমাবেশ ও পতাকা মিছিল করব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন