News71.com
 Bangladesh
 20 Mar 23, 12:19 PM
 139           
 0
 20 Mar 23, 12:19 PM

এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় পরিবহন মালিকের নামে মামলা।।

এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় পরিবহন মালিকের নামে মামলা।।

নিউজ ডেস্কঃমাদারীপুর জেলার শিবচরের পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ১৯ জন নিহত হওয়ার ঘটনায় ইমাদ পরিবহনের কর্তৃপক্ষকে দায়ী করে মামলা দায়ের করেছে হাইওয়ে পুলিশ।  রোববার (১৯ মার্চ) রাতে শিবচর থানায় মামলাটি দায়ের করেন শিবচর হাইওয়ে পুলিশের সাজেন্ট জয়ন্ত সরকার। মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, 'রোববার ভোরে খুলনা থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে আসে ইমাদ পরিবহনের যাত্রীবাহী একটি বাস। 

 

যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুরে এলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের নিচের আন্ডারপাস সেতুর সঙ্গে ধাক্কা লাগে। এতে দুমড়ে-মুচড়ে যায় বাসের সামনের অংশ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতলে নেওয়া হলে সেখানে মারা যায় আরও ৫ জন। এছাড়া বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে। বাসটির যান্ত্রিক ত্রুটি আর বেপরোয়া গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে উল্লেখ করে থানায় ইমাদ পরিবহন কর্তৃপক্ষসহ অজ্ঞাতদের আসামি করে মামলা করে হাইওয়ে পুলিশ। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন