News71.com
 Bangladesh
 20 Mar 23, 12:12 PM
 150           
 0
 20 Mar 23, 12:12 PM

রোজার মাসে কেউ যেনো খাদ্য মজুতদারি করতে না পারে।।প্রধানমন্ত্রী

রোজার মাসে কেউ যেনো খাদ্য মজুতদারি করতে না পারে।।প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ রোজার মাসে মানুষের যাতে কোনো কষ্ট না হয়, সে প্রয়োজনীয় ব্যবস্থা সরকার নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কেউ যাতে খাদ্য পণ্য মজুতদারি বা কালোবাজারি করতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকতে বলেছেন তিনি। রোববার (১৯ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবাষির্কী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা এ দেশের মানুষের জন্য কাজ করি। জাতির পিতা আমাদেও দেশ দিয়ে গেছেন সেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই আমাদের লক্ষ্য। সামনে রমজান মাস, মানুষের যাতে কষ্ট না হয় যা যা প্রয়োজন আমরা কিন্তু তার ব্যবস্থা করেছি। সঙ্গে সঙ্গে এটাও আমাদের সবার নজর রাখতে হবে কেউ যেন ওসব খাবার মজুতদারি করতে না পারে, কালোবাজারি করতে না পারে তার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন