
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের বরগাঁও চেয়ারম্যান পাড়া এলাকায় গ্রামবাসীর সঙ্গে হট্টগোলের ঘটনায় মামলা দায়ের করেছে র্যাব। শনিবার (১৮ মার্চ) রাতে র্যাব -১১ বিজেও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. নাসিরউদ্দিন বাদি হয়ে ২১ জনের নামসহ ৭০-৮০জনকে অজ্ঞাত আসামি করে এ মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে গার্মেন্ট কর্মী রোজিনা হত্যা মামলার আসামি আব্দুস সেলিমকে। এ মামলায় ইতোমধ্যে র্যাবের গুলিতে নিহত আবুল কাশেমের ছেলে নজরুল ইসলামসহ ৬ জনকে গ্রেফতার দেখিয়ে রোববার (১৮৯ মার্চ) আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- বরগাঁও গ্রামের আমীর আলীর ছেলে সেলিম মিয়া, আব্দুল বাতেনের ছেলে রুবেল, মৃত ইমান আলীর ছেলে হযরত আলী, আব্দুল মোতালেবের ছেলে জাহাঙ্গীর হোসেন, আবুল কাশেমের ছেলে নজরুল ইসলাম, মৃত মালেকের ছেলে আমানউল্লাহ। তবে আব্দুস সেলিমকে দুটি মামলা গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ।