News71.com
 Bangladesh
 19 Mar 23, 07:18 PM
 188           
 0
 19 Mar 23, 07:18 PM

সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেড কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তি॥

সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেড কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তি॥

গত ১৬ মার্চ ২০২৩ তারিখে অনলাইন সংবাদ মাধ্যম Dhaka Post, The Business Standard এবং শেয়ারবাজার নিউজ.কম এ প্রকাশিত সংবাদটি আমাদের নজরে এসেছে। প্রকাশিত সংবাদ সম্পর্কে আমাদের বক্তব্য হচ্ছে, সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের বর্তমান পরিচালনা পর্ষদ অত্যন্ত দক্ষতার সাথে কোম্পানী পরিচালনা করছেন।বিগত সময়ে মহামারি করোনা ও বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জের কারনে ব্যবসায়িক মন্দার মধ্যে পড়েও বিনিয়োগকারী সহ কর্মচারীদের স্বার্থ রক্ষায় সর্বদা নিয়োজিত রয়েছে। এবারও সিমটেক্স সন্মানিত শেয়ার হোল্ডারদের ৮% লভ্যাংশ প্রদান করেছে। এরইমধ্যে প্রতিষ্ঠানের প্রাক্তন চেয়ারম্যান আনিসুর রহমান বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের কারনে সভাপতির পদ হারালে তিনি বিক্ষুব্ধ হয়ে ৩১ আগষ্ট ২০২২ তারিখে কোম্পানীর কারখানায় ভাড়া করা সন্ত্রাসী বাহিনী দিয়ে সশস্ত্র হামলা করেন এবং কোম্পানীর কর্মকর্তা ও শ্রমিকদেরকে মারাত্মকভাবে জখম করে ব্যবসায়ীক অগ্রগতি থামিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ বিষয়ে তার বিরুদ্ধে ফৌজদারী মামলা নং-০৩ তারিখ ০১-০৯-২২ এবং অস্ত্র মামলা নং-০৪ তারিখ ০১-০৯-২২ আদালতে চলমান। 

 

এমতাবস্থায় সাবেক চেয়ারম্যান আনিসুর রহমানের দেওয়া অসত্য ও বিভ্রান্তিকর অভিযোগের স্বপক্ষে একান্তই একপেশে ভাবে কোম্পানীর বোর্ড অব ডাইরেক্টরসদের কোনপ্রকার পরিবর্তন বিনিয়োগকারীদের স্বার্থ কতটা রক্ষা করবে তা ভেবে দেখার অবকাশ রয়েছে। আমরা আশা করি সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন কোম্পানীর বৃহত্তর স্বার্থে আনিসুর রহমানের আনিত একতরফা অভিযোগের সঠিকতার বিষয়টি পূনঃবিবেচনা ও যাচাই করে দেখবে। উল্লেখ্য সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেড উহার নিজস্ব MOA&AOA এবং সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন দ্বারা প্রনীত সকল বিধি বিধান ও দেশের প্রচলিত কোম্পানী আইন দ্বারা যথাযথভাবে পরিচালিত হচ্ছে। এমতাবস্থায়, ১৬ মার্চ ২০২৩ তারিখে অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সম্মানিত সকল বিনিয়োগকারীগনকে অনুরোধ করা হলো।

 

অনুরোধক্রমে

সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেড কর্তৃপক্ষ

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন