News71.com
 Bangladesh
 19 Mar 23, 05:43 PM
 141           
 0
 19 Mar 23, 05:43 PM

ফের জোর করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে আ. লীগ।।হাফিজ

ফের জোর করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে আ. লীগ।।হাফিজ

নিউজ ডেস্কঃ  আওয়ামী লীগ ফের জোর করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।    শনিবার (১৮ মার্চ) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরের রেজিস্ট্রার মাঠে সিলেট মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে জাতীয় নির্বাচনে বিএনপি যাবেনা। দেশপ্রেমিক জনতাকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের পাতানো নির্বাচন রুখে দেওয়া হবে।ক্ষমতাসীন বাকশালী সরকারের সীমাহিন দুর্নীতির কারণে দেশ আজ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় জনদুর্ভোগ নিয়ে ফ্যাসিস্ট সরকারের কোনো মাথাব্যাথা নেই। হাফিজ উদ্দিন আহমদ বলেন, তারা জানে জনগণের ভোটে কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না। যে কারণে জনগণের উপর প্রতিশোধ নিতেই দফায় দফায় বিদ্যুতের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করছে সরকার। তারা দেশ পরিচালনায় সীমাহিন ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের লুটপাট, দুর্নীতির কারণে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে চরম বিপর্যয় নেমে আসছে। ফলে আওয়ামী লীগকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায়না। কারণ তারা ক্ষমতায় থাকার জন্য দেশের স্বার্থকে জলাঞ্জলী দিচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন