News71.com
 Bangladesh
 19 Mar 23, 11:59 AM
 172           
 0
 19 Mar 23, 11:59 AM

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ।।

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ।।

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ক্রস-পার্টি সংসদীয় প্রতিনিধি দল। শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলে ছিলেন- পল ব্রিসটো, জেইন হান্ট, পাউলেট হ্যামিলটন, অ্যান্তোনি হিগিনবোথাম, টম হান্ট।সাক্ষাৎকালে রোহিঙ্গা সংকট, বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের ক্রস পার্টি সংসদীয় প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরে আসায় আন্তরিক শুভেচ্ছা জানান।রোহিঙ্গা ইস্যুটি আলোচনায় এলে শেখ হাসিনা যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন।

লপ্রধানমন্ত্রী ‘সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়’ বাংলাদেশের এই পররাষ্ট্রনীতির কথা উল্লেখ করেন। এক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমার পরিস্থিতি বিষয়ে রেজোলিউশন অনুমোদনে যুক্তরাজ্যের নেতৃস্থানীয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান শেখ হাসিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন